বিশ্বের ইতিহাসে সব থেকে কম সময়ের দাম্পত্য
দি নিউজ লায়নঃ বিশ্বের ইতিহাসে সব থেকে কম সময়ের দাম্পত্য। কি এমন ঘটল যে বিয়ের তিন মিনিটের মধ্যেই হল বিবাহ বিচ্ছেদ। সদ্যই সই করেছিলেন বিয়ের কাগজে। তার তিন মিনিটের মধ্যেই ডিভোর্স! ঘটে যাওয়া এই ঘটনাটি কুয়েতের? জানা গিয়েছে, বিয়ের তিন মিনিটের মাথায় এই ডিভোর্সের পিছনে রয়েছে কয়েকটি হোঁচট। বিয়ের আসরে নববধূ কয়েক বার হোঁচট খেতেই বরের মুখ দিয়ে বেরিয়ে আসে ‘স্টুপিড’ শব্দটি। ব্যস। তাতেই ধুন্ধুমার।
মহাখাপ্পা হয়ে কনে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন। আদালতে বিয়ে করতে ঢুকেছিলেন যুগল। বেরিয়ে এলেন ডিভোর্স করে। সূত্রের খবর, এই ঘটনায় কনের রাগ প্রকাশ পেলেও বরের কোনও প্রতিক্রিয়া লক্ষ করা যায়নি। ইন্টারনেটে এই খবর ছড়িয়ে পড়লে নেটিজেনরা এককাট্টা হয়ে কনেকেই সমর্থন করছেন।
অনেকেই বলেছেন, বর বাবাজি যে বদমেজাজি, তা বিয়ের তিন মিনিটের মধ্যেই টের পাওয়া গিয়ছে। আর তাই দেরি না করে কনে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা একেবারেই যথাযথ।

Post a Comment